নাটকেই মন দিতে চান হিমি

বিনোদন রিপোর্টার

নাটকেই মন দিতে চান হিমি

কয়েক বছর ধরে দর্শকদের উপহার দিয়েছেন একের পর এক দর্শকপ্রিয় নাটক। অভিনয় জীবনের শুরুর দিকে তিনি ‘হঠাৎ দেখা’ সিনেমায় কাজ করেছিলেন। এরপর থেকে আর কখনো তাকে সিনেমায় দেখা যায়নি। এ সময়ে বেশকিছু সিনেমায় অভিনয়ের প্রস্তাবও পেয়েছিলেন হিমি। তবে নাটকে অভিনয় করতেই তিনি সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন, সিনেমায় কাজ করার আগ্রহ তার একেবারেই নেই।

এ প্রসঙ্গে হিমি বলেন, ‘‌আমার নাটকে অভিনয় করতেই খুব বেশি ভালো লাগে। সিনেমায় অভিনয়ের জন্য যে গভীর অনুভূতি, আবেগ বা ভালোবাসা থাকা দরকার, সেটা আমার মধ্যে কাজ করে না। এ কারণেই সিনেমায় কাজ করার ইচ্ছে নেই।’

বিজ্ঞাপন

হিমির ভাষ্যে, বর্তমানে সিনেমার চেয়ে নাটকের দর্শক অনেক বেশি। দেশের সিনেমা এখন মূলত ঈদকেন্দ্রিক হয়ে গেছে, আর সেটাও নির্দিষ্ট একটা মানের হতে হয়—বিশাল বাজেট, ভালো গল্প এবং আরো অনেক কিছুর সমন্বয় প্রয়োজন হয়। এসব নিয়ে ভাবার চেয়ে নাটক নিয়েই নিজেকে বেশি স্বস্তিতে রাখতে চান এ অভিনেত্রী।

হিমি জানান, দর্শক তাকে ভীষণ ভালোবাসেন, আর তিনিও তাদের পছন্দমতো গল্পের নাটক উপহার দিতে পারছেন—একজন অভিনেত্রী হিসেবে এটাই তার সবচেয়ে বড় প্রাপ্তি। এদিকে সম্প্রতি ইউটিউবে প্রকাশিত পরপর তিনটি নাটকে অভিনয় করে দর্শক মহলে মুগ্ধতা ছড়িয়েছেন হিমি।

নাটকগুলো হলো তানভীর তন্ময় পরিচালিত ‘রূপার সংসার’ ও ‘সুখের অসুখ’ এবং আহসান হাবিব আকিক পরিচালিত ‘ডিজিটাল হাবলু’।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন