রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি
ছবি: সংগৃহীত।

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী জামায়াত জোটের প্রার্থী অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার জাতীয় সংসদের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

সিইসি জানান, রাষ্ট্রপতি নির্বাচনের জন্য মোট ৩৪৯টি ব্যালট পেপার মুদ্রণ করা হয়েছিল। এর মধ্যে ৩৪৩টি ব্যালটে ভোট পড়েছে। সবগুলো ভোটই বৈধ হিসেবে গণ্য হয়েছে। অর্থাৎ ৩৪৯ জন ভোটারের মধ্যে ছয়জন ভোট দেননি।

ভোট দেননি ৬ এমপি

রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির সংসদ সদস্য মির্জা আব্বাস, মোস্তফা কামাল পাশা ও ওসমান ফারুক ভোট দিতে আসেননি। তাদের মধ্যে মির্জা আব্বাস ও মোস্তফা কামাল পাশা বিদেশে চিকিৎসাধীন রয়েছেন।

এ ছাড়া স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা, খেলাফত মজলিসের আবুল হাসান এবং জামায়াত থেকে বহিষ্কৃত সংসদ সদস্য গাজী নজরুল ইসলামও ভোট দেননি। আবুল হাসান বিদেশে অবস্থান করছেন বলে জানা গেছে।

এমএমআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন