আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ঈদ শেষে ঢাকায় ফেরার ২৩ মার্চের ট্রেনের টিকিট মিলছে আজ

আমার দেশ অনলাইন

ঈদ শেষে ঢাকায় ফেরার ২৩ মার্চের ট্রেনের টিকিট মিলছে আজ

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে অগ্রিম টিকিট বিক্রি শেষ করেছে বাংলাদেশ রেলওয়ে। এবার শুরু হয়েছে ঈদের পর ঢাকায় ফিরতি যাত্রার অগ্রিম টিকিট বিক্রি।

বিজ্ঞাপন

আজ শুক্রবার (১৩ মার্চ) সকাল ৮টা থেকে ঈদফেরত যাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। আজ ২৩ মার্চের টিকিট পাওয়া যাচ্ছে।

এছাড়া ২৪ মার্চের টিকিট ১৪ মার্চ, ২৫ মার্চের টিকিট ১৫ মার্চ, ২৬ মার্চের টিকিট ১৬ মার্চ, ২৭ মার্চের টিকিট ১৭ মার্চ, ২৮ মার্চের টিকিট ১৮ মার্চ এবং ২৯ মার্চের টিকিট ১৯ মার্চ পাওয়া যাবে। ঈদযাত্রার শতভাগ টিকিট অনলাইনে বিক্রি হচ্ছে।

ঈদে বিনা টিকিটে যাত্রা ঠেকাতে কমলাপুরে থাকবে তিন স্তরের চেকিং

বাংলাদেশ রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, যাত্রীদের টিকিট ক্রয় সহজলভ্য করার জন্য পশ্চিমাঞ্চলে চলাচলরত সব আন্তঃনগর ট্রেনের টিকিট সকাল ৮টা থেকে এবং পূর্বাঞ্চলে চলাচলরত সব আন্তঃনগর ট্রেনের টিকিট দুপুর ২টা থেকে বিক্রি করা হচ্ছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন