একজন শহীদ মাতা, এটি খেয়াল রেখে বক্তব্য রাখবেন: আইনমন্ত্রীকে স্পিকার

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

একজন শহীদ মাতা, এটি খেয়াল রেখে বক্তব্য রাখবেন: আইনমন্ত্রীকে স্পিকার

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ আইনমন্ত্রী আসাদুজ্জামানকে উদ্দেশ করে বলেছেন, তিনি একজন শহীদ মাতা, এটি খেয়াল রেখে বক্তব্য রাখবেন।

মঙ্গলবার ত্রয়োদশ জাতীয় সংসদে স্পিকার আইনমন্ত্রীকে এ কথা বলেন।

বিজ্ঞাপন

জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ শিশু জাবির ইব্রাহিমের মা ও জাতীয় সংসদের নারী এমপি রোকেয়া বেগম বলেছেন, জুলাই স্মৃতি ফাউন্ডেশনের কর্মীরা ৩ মাস ধরে বেতন-ভাতা পাচ্ছেন না তাদের জন্য বাজেটে বরাদ্দ দাবি করছি।

মঙ্গলবার ত্রয়োদশ জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ দাবি করেন।

রোকেয়া বেগম আরো বলেন, জুলাই যোদ্ধাদের আইনি সুরক্ষা দেওয়া হলেও তাদেরকে রাজনৈতিক সুরক্ষা দেওয়া হচ্ছে না।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...