‘এক চীন নীতি’ এবং দ্বিপাক্ষিক সহযোগিতার প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে ঢাকা-বেইজিং। বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগীয় মন্ত্রী লিউ হাইশিংয়ের সঙ্গে এক বৈঠকে উভয়পক্ষ এ অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।
বৈঠকে বাংলাদেশ ও চীন পরস্পরের মধ্যে সংযোগ, বাণিজ্য, বিনিয়োগ, বহুপক্ষীয় প্ল্যাটফর্ম ও আঞ্চলিক বিষয়ে সহযোগিতা সম্প্রসারণ নিয়ে আলোচনা করেছে। একই সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকে দু’দেশ তাদের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক পুনর্ব্যক্ত করেছে।
বৈঠকে উভয়পক্ষ বাংলাদেশ ও চীনের দীর্ঘদিনের সম্পর্ক পর্যালোচনা করে। বিশেষ করে সংযোগ জোরদার, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, বহুপক্ষীয় সহযোগিতা জোরদার এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট আঞ্চলিক বিষয়ে মতবিনিময়ের ওপর গুরুত্ব দেওয়া হয়।
ড. খলিলুর রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি সংযুক্ত, অর্থনৈতিকভাবে প্রাণবন্ত এবং বৈশ্বিকভাবে সম্পৃক্ত বাংলাদেশ গড়ার দৃষ্টিভঙ্গি তুলে ধরেন।-বাসস
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


