দেশে থামছেই না হামের প্রকোপ, প্রাণ গেল আরো ৫ শিশুর

স্টাফ রিপোর্টার

দেশে থামছেই না হামের প্রকোপ, প্রাণ গেল আরো ৫ শিশুর

দেশে থামছে না হামে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আক্রান্ত হয়ে আরো ৫ শিশুর মৃত্যু হয়েছে। আর একই সময়ে হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ৯৬৮ এবং নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ১৩৯ জনের। তাতে সব মিলিয়ে হামের নতুন রোগী পাওয়া গেল এক হাজার ১০৭ জন।

এই নিয়ে সরকারি হিসেবে গত ১৫ মার্চ থেকে ১১১ দিনে মোট মারা গেছে ৭২৯ শিশু। এর মধ্যে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৯৩ শিশুর। বাকী ৬৩৬ শিশুর মৃত্যু হয়েছে হামের উপসর্গে। আর এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে এক লাখ ১৬ হাজার ৩৮৬ জন।

বিজ্ঞাপন

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে ৩ জুলাই সকাল ৮টা পর্যন্ত সন্দেহজনক হামের উপসর্গের রোগী পাওয়া গেছে এক লাখ ৩ হাজার ৯৬১জন। এখন পর্যন্ত নিশ্চিত হামের রোগী পাওয়া গেছে ১২ হাজার ৪২৫ জন। আর এই সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৭ হাজার ২৬২ জন। হাম থেকে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৮৩ হাজার ৫৪৩জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে মারা যাওয়া ৫ শিশুর মধ্যে চট্টগ্রাম বিভাগে ২ জন, ঢাকা সিলেট ও রংপুর বিভাগের একজন করে মৃত্যু হয়েছে। আর একই সময়ে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৪১২ জন হাম উপসর্গের রোগী পাওয়া গেছে। এর মধ্যে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৮৩ শিশুর।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...