দুর্নীতির অভিযোগে শ্রীলঙ্কার সাবেক নৌবাহিনী প্রধান গ্রেপ্তার

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

দুর্নীতির অভিযোগে শ্রীলঙ্কার সাবেক নৌবাহিনী প্রধান গ্রেপ্তার
শ্রীলঙ্কার সাবেক নৌবাহিনী প্রধান ফ্লিট অ্যাডমিরাল ওয়াসান্থা কারান্নাগোদা। ছবি: সংগৃহীত।

শ্রীলঙ্কার সাবেক নৌবাহিনী প্রধান ফ্লিট অ্যাডমিরাল ওয়াসান্থা কারান্নাগোদাকে দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার করেছে দেশটির ঘুষ ও দুর্নীতি দমন কমিশন। অভিযোগ, তিনি সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসের ছেলে যোশিথা রাজাপাকসকে যোগ্যতা ছাড়াই নৌবাহিনীতে নিয়োগ এবং বিদেশে প্রশিক্ষণের ব্যবস্থা করতে অবৈধভাবে সহায়তা করেছিলেন।

শুক্রবার ৭৩ বছর বয়সী কারান্নাগোদাকে হেফাজতে নেওয়া হয়। ২০০৬ সালে যোশিথাকে নিয়মবহির্ভূতভাবে নৌবাহিনীতে নিয়োগ দেওয়ার ঘটনায় তার বিরুদ্ধে মামলা হয়েছে। কলম্বো থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

বিজ্ঞাপন

২০০৯ সালে তামিল বিচ্ছিন্নতাবাদী যুদ্ধের শেষ পর্যায়ে কারান্নাগোদা নৌবাহিনীর প্রধান ছিলেন। বর্তমানে তিনি অবসরপ্রাপ্ত। যোশিথা রাজাপাকসে গত মাসে সরকারি অর্থে ব্রিটেনের ডার্টমাউথ নৌ কলেজে প্রশিক্ষণ নেওয়ার অভিযোগে গ্রেপ্তার হয়ে পরে জামিন পান।

কারান্নাগোদার বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগও রয়েছে। ২০২৫ সালে ব্রিটেন তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। এছাড়া ২০০৮-০৯ সালে ১১ তরুণকে হত্যার ঘটনায় তার বিরুদ্ধে হত্যা ষড়যন্ত্রের মামলাও পুনরুজ্জীবিত হয়েছে।

২০২৪ সালে প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েকে ক্ষমতায় আসার পর রাজাপাকসে পরিবার ও তাদের ঘনিষ্ঠদের বিরুদ্ধে দুর্নীতি ও আলোচিত অপরাধের মামলাগুলো নতুন গতি পেয়েছে। যোশিথার বিরুদ্ধেও সম্পদের উৎস গোপনের একটি ফৌজদারি মামলা বিচারাধীন।



সূত্র: বিএসএস
এমএমআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...