জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) চট্টগ্রাম জেলা কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার জাগপার সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান এ কমিটি অনুমোদন করেন।
মোস্তফা মোহাম্মদ ভূঁইয়াকে সভাপতি এবং নুরুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ২২ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটিতে সিনিয়র সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন তানিয়া আক্তার রুপা। চট্টগ্রাম জেলা কমিটি সমন্বয় ও ঘোষণা করেন কেন্দ্রীয় জাগপার গণসংযোগ সমন্বয়ক নজরুল ইসলাম বাবলু।
ঘোষিত কমিটিতে সহ-সভাপতি পদে মো. লোকমান হোসাইন, মুহাম্মদ রবিউল ইসলাম, আবদুর রহিম এবং যুগ্ম সাধারণ সম্পাদক ইফতি ইমাম হোসাইন, মো. খোরশেদুল আলম, ইঞ্জি. রুকন উদ্দিন নির্বাচিত হয়েছেন।
কমিটির অন্যান্য পদে দায়িত্ব পেয়েছেন সাংগঠনিক সম্পাদক জাহেদুল ইসলাম জাহিদ (উত্তর জেলা), মো. ইমরান চৌধুরী (দক্ষিণ জেলা), দপ্তর সম্পাদক মো. আলাউদ্দিন সাইদী, প্রচার সম্পাদক আরিফুল হাকিম সাকিব, অর্থ সম্পাদক মো. নিয়াজ উদ্দিন, পার্বত্য অঞ্চল বিষয়ক সম্পাদক মোশাররফ হোসেন, ধর্ম সম্পাদক জিয়াদ হোসেন, যুব ও ক্রীড়া সম্পাদক মো. কাইছার, তথ্য ও গবেষণা মো. সিফাত সরকার, শ্রম বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম, সম্মানিত সদস্য মো. হারুন অর-রশিদ, সদস্য মো. আমিনুর রশিদ ও শহিদুল ইসলাম।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


