বন্যাকবলিত অঞ্চলে জরুরি অবস্থা ঘোষণার দাবি খেলাফত মজলিসের

স্টাফ রিপোর্টার

বন্যাকবলিত অঞ্চলে জরুরি অবস্থা ঘোষণার দাবি খেলাফত মজলিসের

ভারী বর্ষণ আর পাহাড়ি ঢলে বৃহত্তর চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চল আকস্মিকভাবে প্লাবিত হওয়ায় বন্যা কবলিত স্থানে জরুরি অবস্থা ঘোষণা করে তাৎক্ষণিক উদ্ধার,ত্রাণ তৎপরতা ও পুনর্বাসন কার্যক্রম জোরদারে সরকারের প্রতি দাবি জানিয়েছে খেলাফত মজলিস।

শুক্রবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে দলটির আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের এই দাবি জানান।

বিজ্ঞাপন

তারা বলেন, সিলেট, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙ্গামাটি ও হবিগঞ্জসহ দেশের বিভিন্ন অঞ্চলে অতিবর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট আকস্মিক বন্যায় পাহাড়ধস, প্রাণহানি, বাড়ি-ঘর তলিয়ে যাওয়া সহ ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গিয়েছে। কিছু জেলা নতুন করে প্লাবিত হওয়ার খবর পাওয়া যাচ্ছে।

খেলাফত মজলিস নেতারা বলেন, বন্যা পরিস্থিতি সময়ের সঙ্গে সঙ্গে আরো ভয়াবহ হয়ে উঠছে। অসংখ্য মানুষ আজ চরম দুর্ভোগে দিন কাটাচ্ছে। বিদ্যুৎ ও যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় বহু এলাকায় মানবিক সংকট দিন দিন আরও ঘনীভূত হচ্ছে। এ দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে তাৎক্ষণিক উদ্ধার,ত্রাণ তৎপরতা ও পুনর্বাসন কার্যক্রম জোরদারে দুর্গত এলাকায় জরুরি অবস্থা ঘোষণার জন্য সরকারের প্রতি দাবি জানাচ্ছি।

পাশাপাশি সাহায্য নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য দল-মত নির্বিশেষে সবারই এগিয়ে আসা উচিত। বিশেষ করে খেলাফত মজলিস ও সহযোগী সংগঠনের জনশক্তিদেরকে প্রয়োজনীয় সামগ্রী নিয়ে বন্যার্তদের পাশে থাকার আহ্বান জানান নেতারা।

এএস

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...