জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী

শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসব্যাপী কর্মসূচি ঘোষণা

স্টাফ রিপোর্টার

শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসব্যাপী কর্মসূচি ঘোষণা

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন। বৃহস্পতিবার রাজধানীর মগবাজারে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে এই কর্মসূচি ঘোষণা করেন ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান।

তিনি বলেন, শহীদদের প্রতি শ্রদ্ধা, আহত ও পঙ্গুত্ববরণকারীদের সম্মান এবং জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণের লক্ষ্যে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আগামী ৫ জুলাই থেকে ৫ আগস্ট ২০২৬ পর্যন্ত 'জুলাই গণঅভ্যুত্থান ও ফ্যাসিবাদপতনের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি' পালন করবে।

বিজ্ঞাপন

কর্মসূচির মধ্যে রয়েছে- জুলাই শহীদদের কবর জিয়ারত ও দোয়া; শহীদ, আহত ও পুঙ্গুত্ববরণকারী শ্রমিক পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ; অসচ্ছল শ্রমিক পরিবারের ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ; সুবিধাবঞ্চিত শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী ও রান্না করা খাবার বিতরণ; ব্লাড গ্রুপিং ও স্বেচ্ছায় রক্তদান; জুলাই আন্দোলনে শ্রমিকদের অবদান শীর্ষক ডকুমেন্টারি প্রচার; ফ্যাসিস্ট সরকারের আমলে সংগঠিত গুম, খুন, অর্থপাচার, দুর্নীতি এবং জুলাই আন্দোলনে হত্যাকাণ্ডের খুনিদের দৃষ্টান্তমূলক বিচারের দাবি এবং জুলাই গণঅভ্যুত্থান শ্রমিকের অবদান শীর্ষক দেশব্যাপী পেশাভিত্তিক শ্রমিক সমাবেশ ও আলোচনা সভা; শ্রমিক সমাবেশ, দেশব্যাপী গণ-মিছিল ইত্যাদি।

অ্যাডভোকেট আতিকুর রহমান বলেন ২০২৪ সালের জুলাই-আগস্টের বৈষম্য-বিরোধী ছাত্র-শ্রমিক-জনতার আন্দোলনে দেড় হাজারের বেশি মানুষ শহীদ হন। এরমধ্যে দুইজন নারী শ্রমিকসহ ১৪৯ জন শ্রমিক শহীদ হয়েছেন এবং ৩০ হাজারের বেশি মানুষ আহত ও পঙ্গুত্ববরণ করেছেন।

কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লসকর মো. তসলিমের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ-সভাপতি কবির আহমদ, মুজিবুর রহমান ভুঁইয়া, সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলমগীর হোসেন, আব্দুস সালাম, আখতারুজ্জামান, দপ্তর সম্পাদক নূরুল আমিন, সোহেল রানা ,জামিল মাহমুদ, হাফিজুর রহমান প্রমুখ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন