অস্ট্রিয়া ম্যাচে নেই মন্তিয়েল, দুশ্চিন্তায় স্কালোনি

স্পোর্টস ডেস্ক

অস্ট্রিয়া ম্যাচে নেই মন্তিয়েল, দুশ্চিন্তায় স্কালোনি

বিশ্বকাপের মাঠের লড়াইয়ে এখন পর্যন্ত দারুণ সুসময় যাচ্ছে আর্জেন্টিনার। অধিনায়ক লিওনেল মেসির চোখ ধাঁধানো হ্যাটট্রিকের সুবাদে আলজেরিয়াকে ৩-০ গোলের বড় জয় তুলে নিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে আলবিসেলেস্তেরা। তবে মাঠের এই সাফল্যের তারপরও কোচ লিওনেল স্কালোনির কপালে চিন্তার ভাঁজ ফেলেছে খেলোয়াড়দের চোট ও ফিটনেস সমস্যা।

বিজ্ঞাপন

বিশ্বকাপ শুরুর পর থেকে নানা শারীরিক সমস্যা ও সতর্কতামূলক বিশ্রামের কারণে কোনো দিনই পুরো স্কোয়াডকে একসঙ্গে অনুশীলনে পাননি স্কালোনি। এমিলিয়ানো মার্তিনেজ, মেসি, রোমেরো, আলভারেজ কিংবা পারেদেসদের মতো তারকাদের প্রায়ই অনুশীলনের বাইরে থাকতে হয়েছে। গত শুক্রবার অবশেষে পুরো দলকে একসঙ্গে অনুশীলনে পেয়ে যখন স্কালোনি স্বস্তির নিশ্বাস ফেলছিলেন, ঠিক তখনই এসেছে নতুন দুঃসংবাদ।

পেশির চোটের কারণে অন্তত একটি ম্যাচের জন্য দল থেকে ছিটকে গেছেন রাইট-ব্যাক গঞ্জালো মন্তিয়েল। ডান পায়ে অতিরিক্ত চাপজনিত সমস্যার কারণে আগামী সোমবার রাতে অস্ট্রিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে তার খেলা হচ্ছে না। এমনকি জর্ডানের বিপক্ষে শেষ ম্যাচেও তাকে পাওয়া যাবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে। আলজেরিয়ার বিপক্ষে উদ্বোধনী ম্যাচে মন্তিয়েল শুরুর একাদশে থাকায়, অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশে অন্তত একটি পরিবর্তন আসা এখন সম্পূর্ণ নিশ্চিত। সব মিলিয়ে, জয়ের ধারা বজায় রাখার মিশনে স্কালোনির সামনে এখন বড় চ্যালেঞ্জ দলের সঠিক কম্বিনেশন ধরে রাখা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন