কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

স্পোর্টস রিপোর্টার

কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

শেষ ষোলোয় উঠার লড়াইয়ে আজ ভোর রাত চারটায় আর্জেন্টিনার মুখোমুখি হবে কেপ ভার্দে। লিওনেল মেসিদের সামনে প্রতিপক্ষ হিসেবে আফ্রিকান এই দলটি অচেনা। বিশ্বকাপে এবারই প্রথম খেলছে কেপ ভার্দে। সব দিক বিবেচনায় দলটির চেয়ে আকাশ-পাতাল ব্যবধানে এগিয়ে থাকলেও আর্জেন্টিনার জন্য ম্যাচটি সহজ হবে না। তাই সর্বশক্তি দিয়েই নকআউট পর্বের এ ম্যাচটি খেলবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। এজন্য শক্ত একাদশও সাজাচ্ছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালেনি।

শেষ বত্রিশের ম্যাচের আগে জর্ডানের বিপক্ষে আনুষ্ঠানিকার ম্যাচে বলতে গেলে পুরো একাদশই বদলে ফেলেন আর্জেন্টিনা কোচ। বেঞ্চের খেলোয়াড়দের যাছাই করে নেওয়ার জন্য একাদশে নয়টি পরিবর্তন আনেন তিনি। অবশ্য কেপ ভার্দের বিপক্ষে আর এমন একাদশ থাকছে না। সম্ভাব্য সেরা একাদশ মাঠে নামবেন স্কালোনি। প্রথম একাদশেই থাকছেন লিওনেল মেসি। তাছাড়া ফিরছেন এনজো ফার্নান্দেজ, লিয়ান্দ্রো মার্টিনেজও। শুরুর একাদশে চমক হিসেবে থাকতে পারেন লেফট ব্যাক নিকোলাস ত্যাগলিয়াফিকো। হুলিয়ান আলভারেজও একাদশে জায়গা করে নিতে পারেন। প্রথম একাদশে থাকবেন লওতারো মার্টিনেজও। আর্জেন্টিনার সবচেয়ে স্বস্তির খবর, চোট কাটিয়ে খেলার জন্য প্রস্তুত এখন ডিফেন্ডার ক্রিস্টিয়ানো রোমেরো। তবে তাকে প্রথম একাদশে দেখা যাবে কিনা, তা নিয়ে কিছুটা শঙ্কা রয়েছে। মিডফিল্ডে এনজো ফার্নান্দেজ আর ডি পলেই আস্থা কোচ স্কালোনির। ম্যাক অ্যালিস্টারকে প্লে মেকারের ভূমিকায় দেখা যেতে পারে।

বিজ্ঞাপন

আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ: এমিলিয়ানো মার্টিনেজ (গোলরক্ষক), নাহুয়েল মলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, লিয়ান্দ্রো মার্টিনেজ, ফাকুন্দে মেদিনা, এনজো ফার্নান্দেজ, রদ্রিগো ডি পল, ম্যাক অ্যালিস্টার, লিওনেল মেসি, থিয়াগো আলমাদা, লওতারো মার্টিনেজ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...