
পুরস্কার বিতরণীতে থাকবেন প্রধানমন্ত্রী
নতুন কুঁড়ির জাতীয় পর্যায়ের খেলা শুরু ১৮ জুলাই
দেশব্যাপী উদীয়মান ও প্রতিভাবান খুদে খেলোয়াড় বাছাইয়ের বৃহৎ কর্মসূচি `নতুন কুঁড়ি স্পোর্টস'-এর জাতীয় পর্যায়ের চূড়ান্ত আসর আগামী ১৮ জুলাই থেকে শুরু হতে যাচ্ছে। এবারের প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।




