
কুমিল্লা বোর্ডে ৮ কলেজে নেই এইচএসসি পরীক্ষার্থী
কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় ৮ কলেজের কোনো শিক্ষার্থীই অংশ নিচ্ছে না। এরমধ্যে চার কলেজের কেউ রেজিস্ট্রেশন করেনি। বাকি চার কলেজের ৩৫ শিক্ষার্থী রেজিস্ট্রেশন করেও নির্বাচনি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি।

