
মাধবদীতে দুর্ধর্ষ ডাকাতি, ককটেল বিস্ফোরণ ও হামলায় আহত ৩
নরসিংদীর মাধবদী থানার কাঁঠালিয়া ইউনিয়নের পদ্মারকান্দা দীঘিরপাড় এলাকায় এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। একই রাতে এলাকার অন্তত তিনটি বাড়িতে একযোগে হানা দেয় ডাকাতেরা। যাওয়ার সময় ডাকাত দলের হামলায় তিনজন জখম হয়েছে।


