ইরানের সাথে পারমাণবিক চুক্তি হওয়ার সম্ভাবনা দিন দিন ক্ষীণ হয়ে আসছে বলে মনে করছে ট্রাম্প প্রশাসন। তেহরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করার লক্ষ্যে একটি শান্তিপূর্ণ সমাধানে পৌঁছানো হয়তো আর সম্ভব নয়—এমনটিই ধারণা করছে ওয়াশিংটন।
মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের (ডব্লিউএসজে) এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তাদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ইরান ক্রমাগত অন্তর্বর্তী সামুদ্রিক চুক্তি লঙ্ঘন করে চলেছে। তাদের এই ব্যর্থতার কারণে একটি বৃহত্তর চুক্তি সম্পাদনের আর কোনো আশা দেখছে না যুক্তরাষ্ট্র। স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি বলেছেন, ‘আমি জানি না আমাদের মধ্যে কোনো চুক্তি হতে যাচ্ছে কি-না।’
কর্মকর্তারা আরো সতর্ক করে দিয়েছেন, একটি পারমাণবিক চুক্তি হতে হলে ইরানকে অবশ্যই মাটির নিচে থাকা তাদের সমৃদ্ধ ইউরেনিয়ামের নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের হাতে ছেড়ে দিতে হবে। ইরান যদি তা করতে ব্যর্থ হয়, তবে কোনো চুক্তি হবে না।
এর পাশাপাশি মার্কিন কর্মকর্তারা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানের সেই পারমাণবিক উপকরণের পথ স্থায়ীভাবে বন্ধ করার জন্য ওয়াশিংটনের কাছে কম খরচের সামরিক বিকল্পও প্রস্তুত রয়েছে।
এএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

