লিমন-বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দিচ্ছে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

লিমন-বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দিচ্ছে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা

যুক্তরাষ্ট্রে হত্যাকাণ্ডের শিকার পিএইচডির শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টিকে মরনোত্তর ডক্টরেট ডিগ্রি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা। আগামী ৯ মে এই ডিগ্রি প্রদান করা হবে।

বৃহস্পতিবার থেকে রোববারের মধ্যে অনুষ্ঠেয় বিশ্ববিদ্যালয়ের ২০২৬ সালের বসন্তকালীন সমাবর্তন অনুষ্ঠানে ৮ হাজার শিক্ষার্থীকে ডিগ্রি প্রদানর করা হবে। এতে তাদের নামও রয়েছে।

বিজ্ঞাপন

নাহিদা ও জামিলের সম্মানে প্রতিটি অনুষ্ঠানের শুরুতে এক মিনিট নীরবতা পালন করা হবে। ডক্টরেট ডিগ্রি প্রদান অনুষ্ঠানে তাদের সম্মানে দুটি খালি চেয়ার রাখা হবে।

এ বছর যে ৩৫৩ জন ডক্টরেট ডিগ্রি লাভ করছেন, নাহিদা ও জামিল তাদের মধ্যে রয়েছেন।

গত ১৬ এপ্রিল যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় অধ্যয়নরত দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি নিখোঁজ হন। পরদিন তাদের এক বন্ধু বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নজরে আনেন। প্রায় আট দিন ধরে নিখোঁজের পর ২৪ এপ্রিল ফ্লোরিডার হাওয়ার্ড ফ্রাংকল্যান্ড ব্রিজের পাশে লিমনের লাশ পাওয়া যায়।

সূত্র: নিউজনাউ

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...