শুল্ক নিয়ে ট্রাম্পের বিরুদ্ধে মার্কিন আদালতের রায়

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

শুল্ক নিয়ে ট্রাম্পের বিরুদ্ধে মার্কিন আদালতের রায়

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপ করা সবশেষ ১০ শতাংশ বৈশ্বিক শুল্কের বিরুদ্ধে রায় দিয়েছে মার্কিন বাণিজ্য আদালত। আদালত জানিয়েছে, ১৯৭০-এর দশকের একটি বাণিজ্য আইন অনুযায়ী এই ধরনের সর্বজনীন শুল্ক আরোপ যৌক্তিক নয়।

ট্রাম্পের আরোপ করা শুল্কের বিরুদ্ধে মামলা করেছিলেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। বৃহস্পতিবার আদালত ব্যবসায়ীদের পক্ষে রায় দেয়। এই শুল্ক গত ২৪ ফেব্রুয়ারি থেকে কার্যকর হয়।

বিজ্ঞাপন

ক্ষুদ্র ব্যবসায়ীরা যুক্তি দিয়েছিলেন যে, এই নতুন শুল্ক আরোপের মাধ্যমে মার্কিন সুপ্রিম কোর্টের একটি যুগান্তকারী সিদ্ধান্তকে পাশ কাটানোর চেষ্টা করা হচ্ছে। ওই সিদ্ধান্তে রিপাবলিকান প্রেসিডেন্টের ‘ইন্টারন্যাশনাল ইমার্জেন্সি ইকোনমিক পাওয়ারস অ্যাক্ট’-এর অধীনে আরোপিত ২০২৫ সালের শুল্ক বাতিল করে দেওয়া হয়েছিল।

গত ফেব্রুয়ারির আদেশে ট্রাম্প ১৯৭৪ সালের বাণিজ্য আইনের ১২২ নম্বর ধারাটি প্রয়োগ করেছিলেন। এই ধারাটি মূলত লেনদেনের ভারসাম্যে ব্যাপক ঘাটতি সংশোধন করতে বা ডলারের আসন্ন অবমূল্যায়ন ঠেকাতে সর্বোচ্চ ১৫০ দিনের জন্য শুল্ক আরোপের অনুমতি দেয়।

বৃহস্পতিবারের আদালতের রায়ে দেখা গেছে, ট্রাম্প তার ফেব্রুয়ারির আদেশে যে ধরনের বাণিজ্য ঘাটতির কথা উল্লেখ করেছিলেন, তা মোকাবিলায় এই আইনটি সঠিক পদক্ষেপ ছিল না।

সূত্র: আল জাজিরা

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন