ভেনেজুয়েলার ভূমিকম্পে নিহত বেড়ে ১৬৪, আহত প্রায় এক হাজার

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

ভেনেজুয়েলার ভূমিকম্পে নিহত বেড়ে ১৬৪, আহত প্রায় এক হাজার
ছবি: সংগৃহীত।

ভেনেজুয়েলায় শক্তিশালী দুই দফা ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১৬৪ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৯৭১ জন। বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে এ তথ্য জানিয়েছেন অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ।

বুধবার সন্ধ্যায় ভেনেজুয়ায় ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। গত এক শতাব্দীরও বেশি সময়ের মধ্যে দেশটিতে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পগুলোর মধ্যে এটি অন্যতম। কম্পন পুরো অঞ্চলজুড়ে অনুভূত হয়।

বিজ্ঞাপন

রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত ফুটেজে দেখা যায়, সবচেয়ে ক্ষতিগ্রস্ত লা গুয়াইরা রাজ্যের ধ্বংসস্তূপ থেকে ধুলোমাখা অবস্থায় জীবিত তিন শিশুকে উদ্ধার করছেন উদ্ধারকর্মীরা।

দেলসি রদ্রিগেজ লা গুয়াইরাকে ‘দুর্যোগ অঞ্চল’ ঘোষণা করেছেন। তিনি জানান, বিপুলসংখ্যক ভবন ধসে পড়ায় রাজ্যটি ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর একটি হয়ে উঠেছে। সেখানে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম জোরদার করা হয়েছে।

এমএমআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন