আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ইরানে শাসনব্যস্থার পরিবর্তন ঘটেছে: ট্রাম্প

আমার দেশ অনলাইন

ইরানে শাসনব্যস্থার পরিবর্তন ঘটেছে: ট্রাম্প

ইরানের শাসনব্যবস্থা এরই মধ্যে পরিবর্তন হয়ে গেছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দ্য ফিন্যান্সিয়াল টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এমন দাবি করেন।

ট্রাম্প বলেন, যুদ্ধের প্রথম দিনগুলোতে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ও অন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের হত্যার মাধ্যমে ইরানে ইতোমধ্যে ‘শাসন পরিবর্তন’ ঘটেছে।

বিজ্ঞাপন

ট্রাম্প বলেন, ‘আমরা যাদের সঙ্গে কাজ করছি তারা সম্পূর্ণ ভিন্ন একটি গোষ্ঠী... তারা অত্যন্ত পেশাদার।’

তিনি তার এই দাবিও পুনর্ব্যক্ত করেন যে, খামেনির ছেলে মোজতবা, যিনি ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে তার স্থলাভিষিক্ত হয়েছেন, হয় মারা গেছেন অথবা গুরুতরভাবে আহত হয়েছেন।

ট্রাম্প বলেন, ‘খামেনির ছেলে হয় মারা গেছেন অথবা তার অবস্থা অত্যন্ত গুরুতর। আমরা তার কোনো খবরই পাইনি। তিনি মারা গেছেন।’

তিনি আরো বলেন, তার বিশ্বাস, ইরান সম্ভবত যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তিতে আসবে।

সূত্র: বিবিসি

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন