তিনদিনের সফর শেষে চীন ছাড়লেন ট্রাম্প

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

তিনদিনের সফর শেষে চীন ছাড়লেন ট্রাম্প

তিনদিনের সফর শেষে চীন ছেড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার এয়ার ফোর্স ওয়ানে বেইজিং ত্যাগ করেন তিনি। এ সময় তার সম্মানে বেইজিং আন্তর্জাতিক বিমানবন্দরে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর বুধবার রাতে বেইজিং পৌঁছান ডোনাল্ড ট্রাম্প। এ সময় তাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। এরপর চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে টানা দুদিন বৈঠক করেন তিনি। এ সময় তাদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তারা।

বিজ্ঞাপন

আলোচনায় বাণিজ্যের পাশাপাশি ইরান ও তাইওয়ান ইস্যু ওঠে আসে। যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে চুক্তি পৌঁছাতে চীনের সহযোগিতা চায়। এছাড়া ট্রাম্প তিনদিনের এ সফরে চীনের বিভিন্ন ঐতিহাসিক স্থাপনাও ঘুরে দেখেছেন।

বেইজিংয়ে নিজের রাষ্ট্রীয় সফর শেষ দিনে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে শুক্রবার সাক্ষাৎ করেছেন ট্রাম্প। বৈঠক শেষে বিশ্বের শীর্ষ এই দুই নেতা বেইজিংয়ের ঐতিহাসিক ঝংনানহাই নেতৃত্ব কমপ্লেক্স পরিদর্শন করেন।

সূত্র: আল জাজিরা

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন