খামেনির সঙ্গে দেখা হলে সম্মানিত বোধ করব: ট্রাম্প

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

খামেনির সঙ্গে দেখা হলে সম্মানিত বোধ করব: ট্রাম্প

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুদ্ধ শেষ করতে কোনো চুক্তি হলে ইরানের নতুন সর্বোচ্চ নেতার সঙ্গে বৈঠক করতে আগ্রহী হবেন তিনি। বৃহস্পতিবার ওভাল অফিসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘আমি দেখা করতে চাই না। কিন্তু যদি দেখা হয়, তবে আমি সম্মানিত বোধ করব।’

তিনি আরো বলেন, ‘আমি দেখতে চাই আমরা কোনো চুক্তিতে পৌঁছাই কিনা। যদি চুক্তি হয়, তবে তার সঙ্গে আমার দেখা হওয়ার সম্ভাবনা আছে। এতে আমার কোনো আপত্তি নেই।’

বিজ্ঞাপন

এই ধরনের বৈঠক যুক্তরাষ্ট্রে হতে পারে কিনা জানতে চাইলে ট্রাম্প বলেন, ‘আমি এ বিষয়ে খুব বেশি কিছু শুনিনি। আমি প্রস্তাব দেইনি, তবে কেউ কেউ প্রস্তাব দিয়েছে।’

ট্রাম্প বলেন, সর্বোচ্চ নেতার সঙ্গে যেকোনো বৈঠকে তিনি শ্রদ্ধাশীল থাকবেন।

ট্রাম্প বলেন, ‘আমি তার প্রিয় ব্যক্তি নই, তবে একথাও ঠিক যে, তিনি সম্ভবত একজন পেশাদার। কোনো কোনো মহলে তার বেশ ভালো সুনাম রয়েছে।’

সূত্র: সিএনএন

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...