মধ্যপ্রাচ্যে সামরিক ঘাঁটি নিয়ে যুক্তরাষ্ট্রের নতুন পরিকল্পনা

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

মধ্যপ্রাচ্যে সামরিক ঘাঁটি নিয়ে যুক্তরাষ্ট্রের নতুন পরিকল্পনা
ছবি: সংগৃহীত

উপসাগরীয় দেশগুলোতে অবস্থিত ঘাঁটিগুলোতে ইরানের হামলার পর মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি নিয়ে নতুন পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়, কুয়েত ও সৌদি আরবে সামরিক উপস্থিতি কমানোর কথা বিবেচনা করছেন মার্কিন কর্মকর্তারা। সেইসঙ্গে ইরানের হামলায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত বাহরাইনের নৌঘাঁটি পুনর্নির্মাণের কথাও বিবেচনা করা হচ্ছে। তবে এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ প্রকাশ করেনি পেন্টাগন ।

প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের কিছু ঘাঁটি ও কার্যক্রম ইসরাইলে স্থানান্তর করার কথাও বিবেচনা করা হচ্ছে।

বিজ্ঞাপন

কর্মরত ও সাবেক মার্কিন সেনা সদস্য, স্যাটেলাইট চিত্রের বিশ্লেষণ এবং সামাজিক মাধ্যমের ফুটেজের বরাত দিয়ে এতে আরো বলা হয়, ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের কমান্ড হেডকোয়ার্টার এবং আরো অন্তত এক ডজন ভবন বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

এর ফলে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোনের পাল্লার মধ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলোর ঝুঁকি পুনর্মূল্যায়নের প্রয়োজন দেখা দিয়েছে।

সূত্র: যুক্তরাষ্ট্র

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন