মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের জন্য আমেরিকান কৃষি পণ্য কিনতে জব্দকৃত তহবিল ব্যবহার করার পরিকল্পনা করছে ওয়াশিংটন। তার এমন দাবি প্রত্যাখ্যান করেছেন ইরানের শীর্ষ আলোচক ও দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। তিনি বলেন, ইরান তার অবমুক্ত করা সম্পদ দিয়ে যুক্তরাষ্ট্র থেকে কৃষি পণ্য কিনবে, এমন দাবি সম্পূর্ণ মিথ্যা।
বৃহস্পতিবার সামাজিকমাধ্যম এক্সে দেওয়া পোস্টে গালিবাফ বলেন, ‘যুক্তরাষ্ট্র শুধু জিএমও সয়াবিন, ভাঙা প্রতিশ্রুতি এবং বাজে কথা রপ্তানি করে।’
ইরান জোর দিয়ে বলেছে, চুক্তি অনুযায়ী তাদের সম্পদ অবমুক্ত হওয়ার পর কীভাবে তা ব্যয় করা হবে, সেই সিদ্ধান্ত তারা নিজেরাই নেবে, যুক্তরাষ্ট্র নয়।
মঙ্গলবার ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, আলোচনাধীন এই চুক্তির অংশ হিসেবে ওয়াশিংটন ইরানের ১২ বিলিয়ন ডলারের জব্দকৃত তহবিল ছাড়তে এবং তেহরানের তেল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা সাময়িকভাবে স্থগিত করতে সম্মত হয়েছে।
সূত্র: টিআরটি ওয়ার্ল্ড
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন



ফিলিস্তিনপন্থিদের বিজয়ে স্পষ্ট ইসরাইলের সঙ্গে ডেমোক্র্যাটদের দূরত্ব