ট্রাম্পের আপত্তিকর মন্তব্যের পাল্টা জবাব না দেওয়ার ঘোষণা ইরানের প্রেসিডেন্টের

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

ট্রাম্পের আপত্তিকর মন্তব্যের পাল্টা জবাব না দেওয়ার ঘোষণা ইরানের প্রেসিডেন্টের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উস্কানিমূলক ও আপত্তিকর বক্তব্যের কোনো পাল্টা জবাব ইরান দেবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ট্রাম্পের মন্তব্যের কড়া ভাষায় মৌখিক জবাব দেওয়ার জন্য যারা চাপ দিচ্ছিলেন, তাদের দাবি নাকচ করে তিনি এই মন্তব্য করেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, “যার হাত শিশুদের রক্তে রঞ্জিত, তার কাছ থেকে আমরা এ ধরনের নীতি শিখব না।” ধারণা করা হচ্ছে, ইরানের একটি স্কুলে যুক্তরাষ্ট্রের হামলায় শতাধিক শিশুর নিহত হওয়ার ঘটনার প্রতি ইঙ্গিত করে তিনি এ মন্তব্য করেন।

পেজেশকিয়ান আরও বলেন, “যে ব্যক্তি অপমানজনক ভাষা ব্যবহার না করে কথা বলতে বা নিজের চিন্তা প্রকাশ করতে পারেন না, তার বক্তব্য ও চিন্তাধারাই এক ধরনের অপমান। আমরা দৃঢ়ভাবে আমাদের অধিকার রক্ষা করব।”

এর আগে আঙ্কারায় ন্যাটো সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধবিরতি “শেষ হয়ে গেছে” বলে মন্তব্য করেন। একই সময়ে তিনি ইরানের নেতাদের ‘মিথ্যাবাদী’, ‘নোংরা’ এবং ‘হিংস্র ও অসুস্থ মানুষ’ বলে আখ্যা দেন।

সূত্র: আল জাজিরা

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...