‘খামেনির দাফন অনুষ্ঠানের সময়সূচি গভীর তাৎপর্যপূর্ণ’

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

‘খামেনির দাফন অনুষ্ঠানের সময়সূচি গভীর তাৎপর্যপূর্ণ’

তেহরান বিশ্ববিদ্যালয়ের গবেষক মোহাম্মদ ইসলামি বলেছেন, আয়াতুল্লাহ আলি খামেনির দাফন অনুষ্ঠান এমন এক সময়ে হচ্ছে, যা শিয়া মুসলমানদের জন্য খুবই তাৎপর্যপূর্ণ। তিনি জানান, এই সময়টা মহররম মাসের প্রথম ১০ দিনের পরের সময়ের সঙ্গে মিলে যায়। মহররম শিয়া মুসলমানদের কাছে খুব গুরুত্বপূর্ণ, কারণ এই সময়ে ইমাম হুসেইন (রা)-এর শাহাদাতকে স্মরণ করা হয়।

সেই সঙ্গে সময়টা যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের সঙ্গেও মিলে গেছে। ৪ জুলাই স্বাধীনতা দিবস পালন করে যুক্তরাষ্ট্র।

বিজ্ঞাপন

ইসলামি আরো বলেন, ‘আমার মনে হয় না ইরানিরা যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস নিয়ে ভাবছে। বরং তারা অন্য দেশে থাকা তাদের অনুসারীদের কথা ভাবছে। এই বার্তা দিতে চায় যে, খামেনির শাহাদাতকে তারা ইমাম হুসেইনের শাহাদাতের ধারাবাহিকতা হিসেবে দেখছে।’

সূত্র: আলজাজিরা

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...