ইসরাইলের সাথে সহযোগিতা চুক্তি করল সোমালিল্যান্ড

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

ইসরাইলের সাথে সহযোগিতা চুক্তি করল সোমালিল্যান্ড
ছবি: আল-জাজিরা

ইসরাইলের সাথে দ্বিপক্ষীয় কৌশলগত সহযোগিতা চুক্তি অনুমোদন করেছে সোমালিল্যান্ডের মন্ত্রিসভা। দেশটির প্রেসিডেন্ট আব্দিরাহমান মোহামেদ আব্দুল্লাহির সাম্প্রতিক ইসরাইল সফরে ঘোষিত এই চুক্তিটি এবার প্রাতিষ্ঠানিক রূপ পেল। গত জুনে অনুষ্ঠিত ওই সফরের পর সম্প্রতি মন্ত্রিসভার বৈঠকে এটি সর্বসম্মতিক্রমে পাস হয়।

প্রেসিডেন্ট কার্যালয়ের বরাত দিয়ে জানানো হয়েছে, এই চুক্তির আওতায় দুই দেশের মধ্যে নিরাপত্তা, বিনিয়োগ, প্রযুক্তি বিনিময় এবং অর্থনৈতিক উন্নয়নসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ ক্ষেত্রে অংশীদারিত্বের নতুন দিগন্ত উন্মোচিত হবে।

বিজ্ঞাপন

দীর্ঘ তিন দশক আগে ১৯৯১ সালে সোমালিয়া থেকে আলাদা হয়ে স্বাধীনতা ঘোষণা করে সোমালিল্যান্ড। তবে আন্তর্জাতিক অঙ্গনে ভূখণ্ডটির আনুষ্ঠানিক স্বীকৃতি মেলা ছিল বেশ কঠিন। গত বছর প্রথম দেশ হিসেবে সোমালিল্যান্ডকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয় ইসরাইল।

ভূরাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই স্বীকৃতির নেপথ্যে তেল আবিবের গভীর কৌশলগত সমীকরণ রয়েছে। বিশেষ করে লোহিত সাগরের দক্ষিণ প্রবেশদ্বার খ্যাত ‘এডেন উপসাগরে’ নিজেদের সামরিক ও ভূরাজনৈতিক অবস্থান সুসংহত করাই ইসরাইলের মূল লক্ষ্য। এই অঞ্চলের নিয়ন্ত্রণ বজায় রেখে ইরান এবং এডেন সংলগ্ন সমুদ্রে সক্রিয় হুতি বিদ্রোহীদের প্রভাব কাউন্টার করতেই ইসরাইল সোমালিল্যান্ডকে পাশে টানছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

সূত্র: আল-জাজিরা

এএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন