তেহরানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে বৈঠক করেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি। ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, বৈঠকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অবশিষ্ট মতবিরোধের বিষয়গুলো সমাধানের লক্ষ্যে সর্বশেষ প্রস্তাবগুলো পর্যালোচনা করেছেন তারা।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম ইরনা জানিয়েছে, নাকভি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গেও সাক্ষাৎ করেছেন। ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, আঞ্চলিক স্থিতিশীলতা এবং গঠনমূলক ভূমিকার জন্য পাকিস্তানের প্রশংসা করেছেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে, তেহরান বর্তমানে যুদ্ধ শেষ করার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের একটি নতুন প্রস্তাব পর্যালোচনা করছে।
এই প্রস্তাবের মূল লক্ষ্য হলো আনুষ্ঠানিকভাবে শত্রুতার অবসান ঘটানো এবং একইসঙ্গে অমীমাংসিত বিরোধ নিষ্পত্তির জন্য একটি বৃহত্তর আলোচনার কাঠামো প্রতিষ্ঠা করা। তবে অন্যতম প্রধান অমীমাংসিত বিষয় হিসেবে রয়ে গেছে হরমুজ প্রণালি।
সূত্র: ডন/দ্য এক্সপ্রেস ট্রিবিউন
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন



ইরান যুদ্ধ বন্ধে পাকিস্তানের মধ্যস্থতায় আশাবাদী যুক্তরাষ্ট্র: রুবিও