হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল সচল রাখতে নতুন একটি খসড়া প্রস্তাব দিয়েছে ওমান। শনিবার মাস্কাটে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে বৈঠকে এ প্রস্তাব দেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আলবুসাইদি।
প্রস্তাব অনুযায়ী, গুরুত্বপূর্ণ এই নৌপথ দুটি পৃথক নিয়ন্ত্রণব্যবস্থার মাধ্যমে পরিচালনা করা হবে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্রের বরাতে এ তথ্য নিশ্চিত করেছে।
বিজ্ঞাপন
অবশ্য প্রস্তাবিত এই চুক্তি এখনো চূড়ান্ত হয়নি। তবে চুক্তিটি কার্যকর হলে হরমুজ প্রণালির উত্তর ও দক্ষিণ, উভয় দিকের নৌপথই জাহাজ চলাচলের জন্য খোলা থাকবে।
সূত্র: সিএনএন
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


