পাকিস্তানের কোয়েটায় নিরাপত্তা বাহিনীর অভিযানে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চারজন নিরাপত্তবাহিনীর সদস্য, বাকীরা সন্ত্রাসী।
শনিবার কাউন্টার টেররিজম ডিপার্টমেন্টের (সিটিডি) মুখপাত্র জানিয়েছেন, কোয়েটার উপকণ্ঠে পরিচালিত এক অভিযানে তাদের অন্তত চারজন কর্মী নিহত ও আহত হয়েছেন আরো ছয়জন। এছাড়া নিহত হয়েছে নয়জন সন্ত্রাসী।
মুখপাত্র জানান, সিটিডি কোয়েটার উপকণ্ঠের পাঞ্জপাই এবং নোহসার এলাকায় এই অভিযান পরিচালনা করে।
খাইবার পাখতুনখোয়ার বান্নু জেলায় আইন প্রয়োগকারী সংস্থাগুলোর অভিযানের কয়েক ঘণ্টা পরেই এই অভিযান চালানো হয়। বান্নু জেলায় চালানো হামলায় ২৫ সন্ত্রাসী নিহত হয়।
শনিবার বান্নু জেলার মিরিয়ান তহসিলের বারাকজাই আখুন্দখেল এলাকায় পুলিশ, শান্তি কমিটি ও সন্ত্রাসীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষ হয়। এতে অন্তত ২৫ জন সন্ত্রাসী নিহত এবং আরো বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ ।
সূত্র: জিও নিউজ
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন



পাকিস্তানে পুলিশের সঙ্গে সংঘর্ষে ২৫ সন্ত্রাসী নিহত