খামেনির জানাজায় শুধু মেট্রোতেই এলেন ৭০ লাখ মানুষ

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

খামেনির জানাজায় শুধু মেট্রোতেই এলেন ৭০ লাখ মানুষ
ছবি: সংগৃহীত

আয়াতুল্লাহ আলি খামেনির জানাজায় অংশ নিয়েছেন লাখ লাখ মানুষ। এর মধ্যে তেহরান মেট্রোতে শনিবার বিকেল ৫টা ৩০ মিনিট থেকে রোববার সকাল ৭টা পর্যন্ত যাতায়াত করেছেন ৭০ লাখের বেশি যাত্রী। মাত্র ১৩ ঘণ্টা ৩০ মিনিটে যাত্রী এই সংখ্যা রেকর্ড। দেশটির আধাসরকারি বার্তা সংস্থা তাসনিম এ তথ্য জানিয়েছে।

রোববার স্থানীয় সময় সকাল ৮টায় তেহরানে তার জানাজা সম্পন্ন হয় । তেহরানের ইমাম খোমেনি মোসাল্লায় অনুষ্ঠিত এ জানাজার নামাজে ইমামতি করেন আয়াতুল্লাহ জাফর সোবহানি।

বিজ্ঞাপন

জানাজার নামাজ তিন ধাপে অনুষ্ঠিত হয়। প্রথম ধাপে শুধু শহীদ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জন্য নামাজ আদায় করা হয়। দ্বিতীয় ধাপে শহীদ বোশরা হোসেইনি খামেনি, শহীদ মেসবাহ আল-হুদা বাকেরি এবং শহীদ জাহরা হাদ্দাদ আদেলের জানাজা অনুষ্ঠিত হয়। তৃতীয় ধাপে শহীদ নেতা আলি খামেনির নাতনি জাহরা মোহাম্মদি গোলপায়েগানির জন্য জানাজার নামাজ আদায় করা হয়।

সূত্র: আলজাজিরা

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...