লেবাননের তথাকথিত ‘সন্ত্রাসী সুড়ঙ্গ বা টানেলে’ লক্ষ্য করে হামলা না চালাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অনুরোধ করেছিলেন বলে যে খবর প্রচারিত তা ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। খবর আলজাজিরার।
মন্ত্রিসভার বৈঠকে নেতানিয়াহু বলেন, গণমাধ্যমে বলা হয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প আমাকে লেবাননের সন্ত্রাসী টানেলের বিরুদ্ধে পদক্ষেপ না নিতে বলেছেন। এটি সম্পূর্ণ মনগড়া, ভুয়া খবর।
বিজ্ঞাপন
ইসরাইলি সংবাদমাধ্যমের উদ্ধৃতি অনুযায়ী তিনি আরও বলেন, “তিনি আমাকে এ বিষয়ে কিছুই বলেননি, আমিও তাকে কিছু জিজ্ঞাসা করিনি। আমরা আমাদের নিজস্ব বিবেচনা অনুযায়ী পদক্ষেপ নিই।”
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


