পতনের শেষ পর্যায়ে জায়নবাদ, দাবি ইসরাইলি ইতিহাসবিদের

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

পতনের শেষ পর্যায়ে জায়নবাদ, দাবি ইসরাইলি ইতিহাসবিদের
ইসরাইলি ইতিহাসবিদ ইলান পাপ্পে

ইসরাইলি ইতিহাসবিদ ইলান পাপ্পে দাবি করেছেন, জায়নবাদী মতাদর্শ এখন তার অস্তিত্বের সংকটময় এক পর্যায়ে পৌঁছেছে এবং এটি পতনের ঠিক আগে শেষ ধাপে অবস্থান করছে।

বিজ্ঞাপন

আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, বিভিন্ন রাজনৈতিক ও আন্তর্জাতিক বাস্তবতা ইঙ্গিত দিচ্ছে যে জায়নবাদ ক্রমেই দুর্বল হয়ে পড়ছে। তার মতে, যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন রাজনৈতিক পরিস্থিতি, আন্তর্জাতিক অঙ্গনে ইসরাইলের ক্রমবর্ধমান বিচ্ছিন্নতা এবং বৈশ্বিক জনমতের পরিবর্তন এসব বিষয় জায়নবাদের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তৈরি করছে।

ইলান পাপ্পে বলেন, সাম্প্রতিক বছরগুলোতে ইসরাইলের নীতির বিরুদ্ধে আন্তর্জাতিক সমালোচনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশে ফিলিস্তিনপন্থী আন্দোলন ও সংহতি বৃদ্ধি পাওয়ায় জায়নবাদী প্রকল্পের গ্রহণযোগ্যতা আগের তুলনায় কমছে বলে তিনি মনে করেন।

তার ভাষ্য অনুযায়ী, এসব পরিবর্তন জায়নবাদের দীর্ঘমেয়াদি টিকে থাকার সক্ষমতাকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে। তাই তিনি বিশ্বাস করেন, মতাদর্শটি এমন এক পর্যায়ে পৌঁছেছে, যা শেষ পর্যন্ত এর পতনের দিকে নিয়ে যেতে পারে।

সূত্র: আল জাজিরা

এআরবি

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন