মার্কিন ডেমোক্র্যাট কংগ্রেসম্যান রো খান্না বলেছেন, ফিলিস্তিনে সফরের সময় তিনি ও তার সফরসঙ্গীরা যে রাস্তা দিয়ে যাচ্ছিলেন তা দখলদার ইসরাইলি বসতি স্থাপনকারীরা অবরোধ করে এবং তাকে আটকে রাখে এবং পরবর্তীতে ঘটনাস্থলে আসা ইসরাইলি সেনারা (আইডিএফ) তাদেরকে জানায় যে তারা ওই অবরোধকিারী বসতি স্থাপনকারীদের পক্ষেই রয়েছে।
আইডিএফ খান্নাকে আটক করা বা তিনি যে রাস্তায় ছিলেন তা অবরোধ করার কথা অস্বীকার করেছে।
মার্কিন টেলিভিশন অনুষ্ঠান মিট দ্য প্রেস-এ রো খানা বলেন, আইডিএফ মিথ্যা বলছে।
তিনি বলেন, ‘যা ঘটেছে তা ছিল নজিরবিহীন। তারা হিংস্র বসতি স্থাপনকারীদের দিয়ে একজন মার্কিন সরকারি কর্মকর্তাসহ আমেরিকান নাগরিকদের আটক করিয়েছে। এই বসতি স্থাপনকারীরা এম৪ রাইফেল উঁচিয়ে ধরেছিল, আমাদের ভ্যানের টায়ারে লাথি মারছিল, আমাদের দেখে হাসছিল, উপহাস করছিল এবং আমাদের ভিডিও করছিল। আমরা প্রায় ২০ মিনিট আটক ছিলাম এবং নিজেদের জীবন নিয়ে শঙ্কিত ছিলাম।
রো খান্না আরও বলেন, এরপর আইডিএফের চার সেনা আসে, তারা আমাদের অনুবাদককে জানায় যে তারা বসতি স্থাপনকারীদের পক্ষে। তারা আমাদের আরও আটক করে এবং রাস্তা অবরোধ করে রাখে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


