জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলা অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছেন। তিনি সতর্ক করে বলেছেন, এই সংঘাত চলতে থাকলে তা শুধু মধ্যপ্রাচ্যের নয়, পুরো বিশ্বের জন্যই ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। খবর আলজাজিরার।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গুতেরেস বলেন, যুক্তরাষ্ট্রের ইরানে হামলা এবং ইরানের প্রতিবেশী দেশগুলোর বিভিন্ন লক্ষ্যবস্তুতে পাল্টা হামলার ঘটনায় তিনি ‘গভীরভাবে উদ্বিগ্ন’।
বিজ্ঞাপন
তিনি বলেন, এসব হামলা অবশ্যই বন্ধ হতে হবে।
গুতেরেস আরও বলেন, সংঘাত যদি পূর্ণমাত্রার যুদ্ধে রূপ নেয়, তবে তা অঞ্চলটির পাশাপাশি সমগ্র বিশ্বের জন্য বিপর্যয়কর হবে। তিনি যুক্তরাষ্ট্র ও ইরানকে কূটনীতির মাধ্যমে বিরোধ নিষ্পত্তির আহ্বান জানান।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


