শর্ত না মানলে ইরানের সাথে কোনো চুক্তি নয়: ওয়াশিংটন

আলজাজিরা

শর্ত না মানলে ইরানের সাথে কোনো চুক্তি নয়: ওয়াশিংটন
প্রতীকী ছবি

ইরানের সাথে ভবিষ্যতের যেকোনো চুক্তির ক্ষেত্রে বেশ কিছু শর্ত জুড়ে দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রশাসনের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, পারমাণবিক সীমাবদ্ধতা সংক্রান্ত ওয়াশিংটনের সব দাবি ইরানকে অবশ্যই পূরণ করতে হবে। একই সাথে যুক্তরাষ্ট্রের চাহিদামতো পারমাণবিক উপকরণ হস্তান্তর করার শর্তও দেওয়া হয়েছে। অন্যথায় কোনো চুক্তি হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে ওয়াশিংটন।

অবশ্য এর মধ্যেও কূটনৈতিক আলোচনা অব্যাহত রয়েছে। ওই মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, চলমান এই আলোচনা ইতিবাচক ও ফলপ্রসূ হচ্ছে।

বিজ্ঞাপন

সম্প্রতি হরমুজ প্রণালিতে সমঝোতা স্মারক লঙ্ঘন এবং জাহাজে গুলিবর্ষণের ঘটনা ঘটে। এর ব্যাখ্যায় ইরানি কর্মকর্তারা যুক্তরাষ্ট্রকে জানিয়েছেন, তাদের ব্যবস্থার একটি ত্রুটিপূর্ণ যন্ত্রাংশের কারণে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে।

তবে ইরানের এই অজুহাত মানতে নারাজ যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন তেহরানকে এক প্রকার আলটিমেটাম দিয়েছে। মার্কিন শর্ত অনুযায়ী, ইরানকে প্রকাশ্যে বিবৃতি দিয়ে ঘোষণা করতে হবে যে তারা আর কখনো কোনো জাহাজে গুলি চালাবে না। একই সাথে হরমুজ প্রণালিসহ সব নৌপথ সম্পূর্ণ উন্মুক্ত রাখতে হবে।

সংশ্লিষ্ট মার্কিন কর্মকর্তা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এই শর্ত না মানলে এবং নৌপথ উন্মুক্ত রাখা না হলে ইরানের জন্য এর পরিণতি মোটেও ভালো হবে না।

এএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন