ইসরাইল যুদ্ধবিরতি লঙ্ঘন করায় হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

ইসরাইল যুদ্ধবিরতি লঙ্ঘন করায় হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

দক্ষিণ লেবাননে ইসরাইলের প্রাণঘাতী হামলার প্রতিক্রিয়ায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি বন্ধ করার ঘোষণা দিয়েছে ইরান। দেশটির কেন্দ্রীয় সামরিক কমান্ড জানিয়েছে, এই পদক্ষেপকে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া একটি সমঝোতা ভঙ্গের জবাব হিসেবে বিবেচনা করছে।

বিজ্ঞাপন

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স জানায়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল বন্ধ থাকবে।

বিবৃতিতে বলা হয়, হরমুজ প্রণালি জাহাজ চলাচলের জন্য বন্ধ ঘোষণা করা হলো। শত্রুপক্ষের প্রতিশ্রুতি ভঙ্গের জবাবে এটি আমাদের প্রথম পদক্ষেপ। আগ্রাসন অব্যাহত থাকলে তাদের বাধ্যবাধকতা পালনে বাধ্য করতে আরও পদক্ষেপ পরিকল্পনা ও বাস্তবায়ন করা হবে।

ইরান দাবি করেছে, দক্ষিণ লেবাননে ইসরাইলের সাম্প্রতিক হামলা আঞ্চলিক স্থিতিশীলতাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে এবং পূর্ববর্তী সমঝোতার পরিপন্থী। তবে এ বিষয়ে যুক্তরাষ্ট্র বা ইসরাইলের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

বিশ্ব জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পারস্য উপসাগরকে ওমান উপসাগর ও আরব সাগরের সঙ্গে যুক্ত করেছে। বৈশ্বিক তেল ও গ্যাস পরিবহনের একটি বড় অংশ এই নৌপথ দিয়ে সম্পন্ন হয়। ফলে প্রণালিটি বন্ধের ঘোষণায় আন্তর্জাতিক জ্বালানি বাজার ও বৈশ্বিক বাণিজ্যে নতুন করে উদ্বেগ তৈরি হতে পারে।

সূত্র: আল জাজিরা

এআরবি

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...