তুরস্কের আঙ্কারায় অনুষ্ঠিত উত্তর আটলান্টিক নিরাপত্তা জোটের (ন্যাটো) শীর্ষ সম্মেলনকে সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছে ইরান। চলতি সপ্তাহে অনুষ্ঠিত এই সম্মেলনে বিশ্বনেতাদের আলোচনার অন্যতম প্রধান বিষয় ছিল হরমুজ প্রণালিতে অবাধ নৌচলাচলের স্বাধীনতা।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম ইরনা এক প্রতিবেদনে জানিয়েছে, এই সম্মেলন এবং সেখানে হরমুজ প্রণালি ও ইরানের পারমাণবিক কর্মসূচিকে প্রাধান্য দেওয়ার তীব্র সমালোচনা করেছে তেহরান। তুরস্কে নিযুক্ত ইরানি দূতাবাস এক বিবৃতিতে নিশ্চিত করেছে, তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ। তেহরান কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে চাইছে না।
বিবৃতিতে দূতাবাস আরো জানায়, হরমুজ প্রণালির নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখার মূল দায়িত্ব ইরানের। উল্টো অন্যান্য দেশের উসকানিমূলক ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডই এই অঞ্চলে মূল নিরাপত্তাহীনতা তৈরি করছে।
এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই ন্যাটোপ্রধান মার্ক রুটের কঠোর সমালোচনা করেছেন। মার্ক রুট একটি ‘অবৈধ ও চাপিয়ে দেওয়া যুদ্ধ’কে সমর্থন করে অবিরত আত্মতুষ্টি প্রকাশ করছেন বলে অভিযোগ করেন তিনি।
বাঘাই বলেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধকে ন্যাটোর সমর্থন দেওয়া মূলত এক ধরনের দাসত্বসুলভ মানসিকতার বহিঃপ্রকাশ। চাটুকারিতা করে কখনোই আসল সত্য বা অবজ্ঞা আড়াল করা যায় না বলেও তিনি মন্তব্য করেন।
এএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

