বাঁশখালীতে রিলিফ আনতে গিয়ে লাশ হয়ে ফিরল শিশু

উপজেলা প্রতিনিধি, বাঁশখালী (চট্টগ্রাম)

বাঁশখালীতে রিলিফ আনতে গিয়ে লাশ হয়ে ফিরল শিশু

চট্টগ্রামের বাঁশখালীতে আশফাক উদ্দিন (১১) নামে এক শিশু পানিতে পড়ে মারা গেছে। রিলিফের জন্য গিয়ে ফিরল লাশ হয়ে।

বিজ্ঞাপন

শুক্রবার দুপুরের দিকে উপজেলার বাহারছড়া ইউনিয়নের দক্ষিণ ইলশা গ্রামে এ ঘটনা ঘটে।

পানিতে ডুবে মারা যাওয়া শিশু আশফাক উদ্দীন (১১) ওই এলাকার জনৈক কামাল উদ্দীনের ছেলে এবং ইলশা বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।

জানা যায়, বাড়ির পাশে বন্যাকবলিত এলাকায় রিলিফ নিয়ে স্পিডবোট এলে রিলিফ আনতে যায় আশফাক। মা ইসমত আরার কথা অমান্য করে বের হয়েই বাড়ির পাশের বিলের পানিতে ডুবে আশফাকের মৃত্যু হয়।

শুক্রবার বিকেল ৫টার দিকে স্থানীয় শেখ মঙ্গল তালুকদার জামে মসজিদে হাঁটুপানিতে জানাজা শেষে আশফাককে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন