কুমিল্লা উত্তর জেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটি

উপজেলা প্রতিনিধি, দেবিদ্বার (কুমিল্লা)

কুমিল্লা উত্তর জেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটি

কুমিল্লা উত্তর জেলা বিএনপির নতুন আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

দলের কেন্দ্রীয় দপ্তর সূত্রে জানা গেছে, ২৯ মে ২০২২ অনুমোদিত কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক মো. আক্তারুজ্জামান সরকার ও সদস্য সচিব এ এফ এম তারেক মুন্সীর নেতৃত্বাধীন ৪১ সদস্যের কমিটি বিলুপ্ত করা হয়েছে।

নতুন আহ্বায়ক কমিটিতে আবুল হাশেমকে আহ্বায়ক এবং সাতজনকে যুগ্ম আহ্বায়ক করে মোট আট সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

তারা হলেন—আহ্বায়ক আবুল হাশেম এবং যুগ্ম আহ্বায়ক হিসেবে সৈয়দ তৌফিক আহমেদ মীর, আব্বাস উদ্দিন আহমেদ, মো. মহিউদ্দিন, অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম বাবু, ব্যারিস্টার রিজভী উল আহসান মুন্সী, ওসমান গণি ভূঁইয়া ও সুফিয়া খাতুন।

দলীয় নির্দেশনা অনুযায়ী, নবগঠিত আহ্বায়ক কমিটিকে আগামী তিন মাসের মধ্যে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠন করতে হবে।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...