দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা

জেলা প্রতিনিধি, নোয়াখালী

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা
নিহত বেলাল হোসেন প্রকাশ সুমন। ছবি: সংগৃহীত

দক্ষিণ আফ্রিকায় প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার বেলাল হোসেন প্রকাশ সুমনকে গুলি করে হত্যা করেছে সশস্ত্র সন্ত্রাসীরা।

বুধবার (৮ জুলাই) বিকেলে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের মেফেয়ার এলাকায় সুমনের নিজ ব্যবসা প্রতিষ্ঠানে গুলিবিদ্ধ হন।

বিজ্ঞাপন

নিহত সুমন বেগমগঞ্জ উপজেলার মিরওয়াারীশপুর ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের মনির উদ্দিন মহাজন বাড়ির আব্দুল ওয়াদুদের ছেলে। নিহত সুমনের দুটি সন্তান রয়েছে।

স্থানীয়রা জানায়, বিগত ১৫ বছর থেকে সুমন দক্ষিণ আফ্রিকায় ব্যবসা করে আসছেন। গত ১ বছর পূর্বে দেশ এসে ঘুরে যান তিনি। বুধবার বিকেলের দিকে একদল সশস্ত্র সন্ত্রাসী তার দোকানে এসে তাকে লক্ষ্য করে অতর্কিত গুলি চালায়। এতে মাথায় ও গাড়ে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই সুমন মারা যায়। প্রবাসী ব্যবসায়ীর মৃত্যুতে তার গ্রামের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে।

এ ঘটনায় বেগমগঞ্জ থানার ওসি.শামসুজ্জামান বলেন, বিষয়টি গণমাধ্যম কর্মিদের থেকে শুনেছি। নিহতের স্বজনদের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় খোঁজখবর নেওয়া হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন