গাজীপুরের শ্রীপুর উপজেলায় বিভিন্ন অনিয়মের দায়ে সাত ফার্মেসিকে ৮০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার দুপুরে উপজেলার গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকা ও শ্রীপুর উপজেলা সদরের বিভিন্ন ফার্মেসিতে এ অভিযান চালানো হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ নিয়াজ শিশির ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, জয়নাল মেডিকেল হলকে ৫ হাজার টাকা, মা-বাবা মেডিকেল কর্নারকে ১৫ হাজার টাকা, তাওহীদ ড্রাগ হাউজকে ১৫ হাজার টাকা, জনসেবা ঔষধালয়কে ২০ হাজার টাকা, প্রত্যাশা মেডিকেল হলকে ১০ হাজার টাকা, নুর ফার্মেসিকে ১০ হাজার টাকা এবং তারেক মেডিকেল হলকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ নিয়াজ শিশির বলেন, জনস্বার্থে নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। ওষুধ বিক্রিতে আইন লঙ্ঘন কিংবা জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ কোনো অনিয়ম চলতে দেওয়া হবে না।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

