বিএনপিকে প্রত্যেক মানুষের হৃদয়ে পৌঁছে দিতে চাই: শাহজাহান মিঞা

উপজেলা প্রতিনিধি, শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ)

বিএনপিকে প্রত্যেক মানুষের হৃদয়ে পৌঁছে দিতে চাই: শাহজাহান মিঞা
ছবি: আমার দেশ

জনগণের সেবা করে বিএনপিকে প্রত্যেক মানুষের হৃদয়ে পৌঁছে দিতে চান বলে মন্তব্য করেছেন দলটির চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক শাহজাহান মিঞা। সোমবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে শিবগঞ্জ বাজারে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, বিএনপি একটি বৃহত্তর দল। দলকে সুসংগঠিত করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। পাশাপাশি দলের কার্যক্রম সঠিকভাবে পরিচালিত হলে আগামী যেকোনো নির্বাচনে বিজয় আসবে বলে আশা করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক আশরাফুল হক, সদস্যসচিব তোসিকুল আলম ও সাবেক সাধারণ সম্পাদক সারওয়ার জাহান সেন্টুসহ ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা।

বিজ্ঞাপন

বক্তারা দলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করা, তৃণমূল পর্যায়ে ঐক্য বজায় রাখা এবং জনগণের স্বার্থে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে চলমান রাজনৈতিক পরিস্থিতি, আগামী দিনের রাজনৈতিক কৌশল এবং সরকারের বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা জনগণের মধ্যে তুলে ধরার আহ্বান জানান বক্তারা।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...