মাছ ধরতে গিয়ে দশম শ্রেণির ছাত্র নিখোঁজ, লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা

মাছ ধরতে গিয়ে দশম শ্রেণির ছাত্র নিখোঁজ, লাশ উদ্ধার

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার শামরার মাঠ এলাকায় মরগাঙ খালে মাছ ধরতে গিয়ে মোহাম্মদ সায়েম (১৬) নামে দশম শ্রেণির এক ছাত্র নিখোঁজের পর তার লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

বিজ্ঞাপন

সায়েম নতুন বাস্তপুর গ্রামের শরিফুল ইসলামের ছেলে এবং দামুড়হুদা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ।

শুক্রবার দুপুর ১২টার দিকে সায়েম তার চাচার সঙ্গে মাছ ধরতে যায়। এ সময় মাঠ থেকে নেমে আসা প্রবল পানির স্রোতে তিনি খালের পানিতে ভেসে যান। তার চাচা ও স্থানীয়রা দীর্ঘ সময় খোঁজাখুঁজি করেও তাকে উদ্ধার করতে ব্যর্থ হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে। পরে খুলনা থেকে আরো একটি ডুবুরি দল বিকাল সাড়ে ৫টার দিকে ঘটনাস্থলে এসে উদ্ধার কার্যক্রমে যোগ দেয়। কয়েক ঘণ্টার টানা অভিযানের পর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তার লাশ উদ্ধার করা হয়।

এ ব্যাপারে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মেসবাহ্ উদ্দিন বলেন, ডুবুরি দল সায়েমের লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় কারও কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের নিকট হস্তান্তর করে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন