ঘরের ওপর পাথরবোঝাই ট্রাক পড়ে শিশুর মৃত্যু

উপজেলা প্রতিনিধি, লোহাগড়া (নড়াইল)

ঘরের ওপর পাথরবোঝাই ট্রাক পড়ে শিশুর মৃত্যু

নড়াইলের লোহাগড়ায় রাতের আঁধারে ঘরের ওপর পাথরবোঝাই ট্রাক পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার রাত সাড়ে ১২টার দিকে লোহাগড়া থানার নলদী খালপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরো এক শিশু গুরুতর আহত হয়েছে।

বিজ্ঞাপন

মৃত মিতু খানম (১৩) ও আহত শামিমা আক্তার সেতু (১৬) নলদী খালপাড়া গ্রামের বাসিন্দা হাফিজার মোল্লার মেয়ে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দ্রুতগামী পাথরবোঝাই একটি ডাম্পট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে টিনের ঘরের ওপর উল্টে পড়ে। এ সময় ঘরে ঘুমিয়ে থাকা দুই বোন গুরুতর আহত হয়। খবর পেয়ে স্থানীয়রা তাদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মিতুকে মৃত ঘোষণা করেন।

লোহাগড়া থানার ওসি আ. রহমান জানান, দুর্ঘটনার পর ট্রাকচালক ও হেলপার পালিয়ে যান। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন