মতবিনিময়ে বিরোধীদলীয় নেতা

স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে কোনো আপস হবে না

উপজেলা প্রতিনিধি, মদন (নেত্রকোনা)

স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে কোনো আপস হবে না

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, স্বাধীনতা ও সার্বভৌমত্ব ব্যাপারের কোনো আপস হবে না। এক ইঞ্চি জায়গা কেন? একটি বালুর কনার ওপরও কাউকে পা রাখতে দেব না। বিজিবির (বর্ডার গার্ড বাংলাদেশ) পাশাপাশি আমরা সবাই বিজিবি হয়ে দেশ পাহারা দেব।

শুক্রবার সকালে নেত্রকোনা জেলা সার্কিট হাউসে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। পরে তিনি জেলা প্রেস ক্লাব মিলনায়তনে জামায়াতে ইসলামী নেত্রকোনা জেলা শাখার ষাণ্মাসিক সদস্য (রুকন) সম্মেলনে যোগ দেন। এতে প্রধান অতিথি ছিলেন জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

বিজ্ঞাপন

জামায়াত আমির বলেন, ‘বিজিবির হাতে অস্ত্র থাকবে আর আমরা দেশপ্রেমের অস্ত্র নিয়ে দাঁড়িয়ে থাকব। সীমান্তের সমস্যাগুলো নিয়ে আলোচনার জন্য আমরা সরকারের কাছে নোটিস পাঠিয়েছিলাম। কিন্তু সরকার নোটিস নিয়ে আলোচনা করতে দিচ্ছে না। ৭ তারিখ থেকে (সংসদ) শুরু হলে আবারো আলোচনা শুরু করব। আমাদের অন্য সদস্য দিয়ে এই নোটিস দিয়েছিলাম।

বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান আরো বলেন, এখন হয়তো আমাকে নোটিস করতে হবে। যদি আমাকে দিয়ে নোটিস স্যাংশন করতে হয়, আমাকে দাঁড়াতে হবে। আমি এভাবে চাচ্ছিলাম না, আমি চাচ্ছিলাম নোটিসটা সুন্দরভাবে আসুক। দেশ তো সবার, প্রবলেমও সবার। আমি চাচ্ছিলাম সংসদে সীমান্ত সমস্যা নিয়ে আলোচনা করতে। এ নিয়ে একে অন্যের সঙ্গে শেয়ার করতে।

সংসদের ৩৪৮ জন মানে ১৮ কোটি মানুষ। সংসদ থেকে একটা ঐক্যবদ্ধের আওয়াজ উঠলে তা সারা দুনিয়া ছড়িয়ে পড়বে। সারা দুনিয়ায় একটা মেসেজ যাবে যে, এই জাতি ইউনাইটেড। একটা কথা সাফ বলে দিচ্ছি, স্বাধীনতা ও সার্বভৌমত্বের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ হবে না।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...