তানোরে পিকআপের ধাক্কায় ব্যবসায়ীর মৃত্যু

উপজেলা প্রতিনিধি, তানোর (রাজশাহী)

তানোরে পিকআপের ধাক্কায় ব্যবসায়ীর মৃত্যু

রাজশাহীর তানোরে পিকআপ ভ্যানের ধাক্কায় কামরুল হাসান (৪৮) নামে এক ক্ষুদ্র ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে তানোর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

বিজ্ঞাপন

কামরুল উপজেলার পাঁচন্দর ইউনিয়নের যোগিশো গ্রামের বাসিন্দা। তিনি সাইকেলযোগে গ্রামে গ্রামে ঘুরে হরেক ধরনের মালামাল বিক্রি করতেন। পাশাপাশি তিনি স্থানীয় বিএনপির একজন কর্মী ছিলেন।

থানায় দায়ের করা এজাহার সূত্রে জানা যায়, রোববার সকাল আনুমানিক ৬টা ২৫ মিনিটে কামরুল হাসান সাইকেলযোগে মালামাল বিক্রির উদ্দেশ্যে বাড়ি থেকে মুণ্ডুমালা বাজারের দিকে রওনা হন। পথে তানোর পৌরসভার চিনাশো এলাকায় পৌঁছালে পিকআপ ভ্যান ধাক্কা দেয়।

স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় তার ছোট ভাই মো. জামাল উদ্দিন বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।

তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাসুদ পারভেজ বলেন, অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন