নওগাঁর সাপাহারে তিন গুণ বেতন-ভাতা বৃদ্ধি এবং বিভাগীয় কর্মচারী হিসেবে স্বীকৃতির দাবিতে বাংলাদেশ ডাক বিভাগের কর্মচারীরা কর্মবিরতি পালন করেছেন।
সারা দেশের মতো তিন দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে উপজেলার সব ডাকঘরে কর্মচারীরা মঙ্গলবার নির্ধারিত সময়ে কর্মবিরতিতে অংশ নেন ।
কর্মচারী নেতারা জানান, দীর্ঘদিন ধরে বেতন-ভাতা বৃদ্ধি, চাকরির নিরাপত্তা নিশ্চিতকরণ, শূন্য পদে জনবল নিয়োগ এবং কর্মপরিবেশের উন্নয়নসহ বিভিন্ন দাবি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরা হলেও সেগুলোর কার্যকর সমাধান হয়নি। ফলে দাবি আদায়ে তারা কর্মবিরতি কর্মসূচি পালন করতে বাধ্য হয়েছেন।
এদিকে কর্মবিরতির কারণে উপজেলার ডাকসেবা কার্যক্রম আংশিকভাবে ব্যাহত হয়েছে বলে জানা গেছে। তবে জরুরি সেবা সচল রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।
কর্মবিরতির কর্মসূচি সফল করার লক্ষে সোমবার দুপুরে সাপাহার ডাকঘর চত্বরে বাংলাদেশ ডাক কর্মচারী ইউনিয়ন সাপাহার শাখার উদ্যোগে জরুরি সভার আয়োজন করা হয়।
এতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি বাদল হোসেন, সহসভাপতি আমিনুল ইসলাম রঞ্জুসহ উপজেলার সব কর্মচারী।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

