বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের ভাদরা বটতলা এলাকায় একটি চায়ের দোকানে ইয়াবা সেবনের সময় এক যুবককে আটক করেছে পুলিশ। রোববার রাত প্রায় ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে তাকে আটক করা হয়।
আটক মো. শাহীন মণ্ডল (৩০) উপজেলার ভাদরা যাদুমনি গ্রামের মো. জুরান মণ্ডলের ছেলে। এ সময় তার কাছ থেকে ৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভাদরা বটতলা এলাকার একটি চায়ের দোকানে শাহীন মাদক সেবন করছিলেন—এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় তাকে নেশাগ্রস্ত অবস্থায় আটক করা হয়।
শাহীনের মা হাসিনা বেগম বলেন, কোনো মা-বাবাই চান না তার সন্তান মাদকাসক্ত হোক। সে অনৈতিক কাজ করেছে, তাই আটক হয়েছে।
শেরপুর থানার এসআই মোসলেম উদ্দিন জানান, মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। উদ্ধার হওয়া ইয়াবার ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

