ইন্টার-কোম্পানি ফ্রেন্ডলি ফুটসাল টুর্নামেন্ট সম্পন্ন

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

ইন্টার-কোম্পানি ফ্রেন্ডলি ফুটসাল টুর্নামেন্ট সম্পন্ন

পেট্রোবাংলার আওতাধীন ১৩টি কোম্পানির তরুণ কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত পেট্রো কোম্পানি যুব সমিতি আয়োজিত প্রথম ইন্টার-কোম্পানি ফ্রেন্ডলি ফুটসাল টুর্নামেন্ট ২০২৬’ শনিবার বুয়েট কেন্দ্রীয় খেলার মাঠ, ঢাকায় উৎসবমুখর পরিবেশে সফলভাবে সম্পন্ন হয়েছে।

চট্টগ্রাম ,সিলেট ,খুলনা, কুমিল্লা, সিরাজগঞ্জেসহ দেশের বিভিন্ন প্রান্ত হতে বৈরী আবহাওয়া উপেক্ষা করে ১০টি কোম্পানী টুর্নামেন্টে অংশগ্রহণ করে। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেড, রানারআপ দল রাষ্ট্রায়ত্ত একমাত্র গ্যাস সঞ্চালন কোম্পানি ‘গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড।

বিজ্ঞাপন

petto-2

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন— প্রকৌ. মো. হেলাল উদ্দিন তালুকদার, চেয়ারম্যান, আইইবি ঢাকা কেন্দ্র; বিশেষ অতিথি ছিলেন প্রকৌ. মুহাম্মদ আহসানুল রাসেল, সম্মানী সহ-সাধারণ সম্পাদক (এডমিন এন্ড ফিন্যান্স), আইইবি। সভাপতিত্ব করেন প্রকৌ. মীর মোবারক হোসেন, সভাপতি, পিসিওয়াইএ। এছাড়াও আরো উপস্থিত ছিলেন পেট্রোবাংলার ১৩ টি কোম্পানির অফিসার্স এসোসিয়েশন, ইয়ুথ এসোসিয়েশন, ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন এর সভাপতি, সাধারণ সম্পাদক সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।

দিনব্যাপী গ্রুপ পর্ব, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। সমাপনী অনুষ্ঠানে বিজয়ী ও রানার্স-আপ দলসহ ব্যক্তিগত পুরস্কার তুলে দেওয়া হয় এবং পিসিওয়াইএ-এর ভিশন-মিশন ও কার্যক্রম তুলে ধরা হয়। আয়োজনের মূল উদ্দেশ্য ছিল তরুণ কর্মকর্তাদের মধ্যে সৌহার্দ্য, পারস্পরিক সহযোগিতা ও পেশাগত বন্ধন সুদৃঢ় করা।

অনুষ্ঠান সফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন প্রকৌ. মো. রাফিউর রহমান (সাধারণ সম্পাদক), প্রকৌ. মো. জাহিন আমীর খান (যুগ্ম সাধারণ সম্পাদক), প্রকৌ. মোহাম্মদ জাকিরুল ইসলাম (সাংগঠনিক সম্পাদক), জনাব মো. আব্দুর রাজ্জাক (দপ্তর সম্পাদক) ও জনাব আব্দুল্লাহ তারেক (প্রচার ও প্রকাশনা সম্পাদক)।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...